• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেমনে পাইমুরে কালা তোর দরশন – লিরিক্স : আরকুম শাহ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » কেমনে পাইমুরে কালা তোর দরশন – লিরিক্স : আরকুম শাহ

কেমনে পাইমুরে কালা তোর দরশন – লিরিক্স : আরকুম শাহ

চাইর চিজে পিঞ্জিরা বানাই,
মোরে কইলায় বন্ধু রে বন্ধু নিরধনিয়ার ধন
কেমনে পাইমু রে কালা তোর দরশন ।।

সমদ্রে জল উঠে বাতাসের জোরে
আবর হইয়া ঘুরে পবনের ভরে
জমিনে পড়িয়া শেষে সমুদ্রেতে যায়
জাতেতে মিশিয়া জাত তরঙ্গ খেলায় ।
তুমি আমি আমি তুমি জানিয়াছি মনে
বিচিতে জন্মিয়া গাছ বিচি ধরে কেনে
এক হইতে দুই হইল প্রেমেরই কারণ
সে অবধি আশিকের দিল করে উচাটন ।।

পরিন্দা জানোয়ার যদি কোন এক কলে
জাতি ছাড়া বন্ধ হয় শিকারিয়ার জালে
কিরুপে জিন্দেগি কাটে বন্ধ খানায় তার
মাশুক হইয়া কর আশিকের বিচার ।
আশক মাশুক যদি থাকে দুই স্থানে
টেলী দিয়া খুসীর মঙ্গল যদি জানে
বিনা দরশনে কিলা বাঁচিব জীবন
শুন প্রভু প্রাণ প্রিয়া মোর নিবেদন ।।

পাগল আরকুমে কয় মাশুক বানিয়া
দুহাং পাতাইয়া থইছে উলুরে গাথিয়া
আহার করিতে যদি না যাইত মন
না লাগিত প্রেম লাঠা না হইত মরণ ।।

Category: সিনেমার গানTag: আরকুম শাহ
Previous Post:আজ এলে বুঝি এলে ফিরে – লিরিক্স : মোহিনী চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑