১২
(মহুয়ার গান)
দেশ-একতালা
মোরা ছিনু একেলা, হইনু দু'জন।
সুন্দরতর হ'ল নিখিল ভুবন॥
আজি কপোত কপোতী শ্রবণে কুহরে,
বীণা বেণু বাজে বন-মর্মরে।
নির্ঝর-ধারে সুধা চোখে মুখে ঝরে,
নতুন জগৎ মোরা করেছি সৃজন॥
মরিতে চাহিনা, পেয়ে জীবন-অমিয়া।
আসিব এ কুটিরে আবার জনমিয়া।
আরো চাই আরো চাই অশেষ জীবন।
আজি প্রদীপ-বন্দনী আলোক-কন্যা,
লক্ষ্মীর শ্রী লয়ে আসিল অরণ্যা,
মঙ্গল-ঘটে এল নদীজল বন্যা,
পার্বতী পরিয়াছে গৌরী-ভূষণ॥
Leave a Reply