জয় বাংলা বাংলার জয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে,
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে।
এই পথ—
হয় হোক রক্তের প্রচ্ছদপট
তবু করি না করি না করি না ভয় ॥
অশত্থের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ঐ কান্নার শব্দ।
শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র,
বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্ৰ।
আর নয়—
তিলে তিলে বাঙালির এই পরাজয়
তবু করি না করি না করি না ভয় ॥
ভুখা আর বেকারের মিছিলটা যেন ঐ দিন দিন শুধু বেড়ে যাচ্ছে,
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে।
বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না তো আর ধান,
বাংলার দুশমন তোষামোদি চাটুকার সাবধান সাবধান সাবধান
এই দিন—
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না কোনো সংশয় ॥
মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই, অনাহারে তাই শিশু কাঁদছে,
গরিবের পেটে আজ ভাত নেই, ভাত নেই, দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।
মা-বোনের পরনে কাপড়ের লেশ নেই, লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে,
ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে রোগে-শোকে ধুঁকে ধুঁকে মরছে।
অন্ন চাই বস্ত্র চাই
বাঁচার মতো বাঁচতে চাই
অত্যাচারী শোষকের আজ মুক্তি নাই ॥
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : আনোয়ার পারভেজ,
কণ্ঠ : সমবেত,
অভিনয় : সমবেত,
চিত্রপরিচালক : ফখরুল আলম
জয় বাংলা (২৬ জানুয়ারি ১৯৭২)
Leave a Reply