পৃথিবী তোমার কোমল মাটিতে – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
পৃথিবী তোমার কোমল মাটিতে
কেন এত সংঘাত
মানুষের বুকে মানুষেই হানে
নিষ্ঠুর কশাঘাত ॥
এই নির্দয় সংসার মাঝে
কত বেদনার হাহাকার বাজে
অন্ধ তিমিরে আলোর পিপাসা
কেঁদে মরে দিনরাত।।
এত বড় এই আকাশের নিচে রয়েছে কত না ঠাঁই
চারিদিকে তবু বন্ধ দুয়ার কোনো আশ্রয় নাই।
মানুষ কেন যে এত অসহায়
আজ আছে কাল সকলই হারায়
তবু তো আশার দীপ নেভে নাই
করে যায় করাঘাত ॥
কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মোহাম্মদ আবদুল জব্বার,
অভিনয় : নেপথ্য,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
দীপ নেভে নাই (১ নভেম্বর ১৯৭০)
Leave a Reply