আমার এ গান তুমি শুনবেই, জানি শুনবেই
হয়তো বা আজ নয় আর কোনো দিন
আমার কথা তুমি রাখবেই, কথা রাখবেই
যদিও বা আজ নয় অন্য সেদিন ॥
সপ্তসুরের মাধুরী দিয়ে
রচেছি এ গান তোমায় নিয়ে
এই প্রিয় গীতি, এ মধুর স্মৃতি
হারাবে না কখনো সে রবে চিরদিন।।
একা একা তুমি রইবে যখন
এ গান তোমার মনে পড়বে তখন।
ভীরু হৃদয়ের সন্ধিক্ষণে
মধু গুঞ্জন তুলবে প্ৰাণে
চোখে চোখ রেখে, কাছে নেব ডেকে
প্রেমের আবেগে হবে স্বপ্ন রঙিন ॥
কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : খন্দকার ফারুক আহমেদ,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
দীপ নেভে নাই (১ নভেম্বর ১৯৭০)
Leave a Reply