ঐ দূর দূর দূরান্তে – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
ঐ দূর দূর দূরান্তে
দিন দিনান্তে নীল নীলান্তে
কিছু জানতে না জানতে
শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়।
সেই মন মন মনান্তে
বন বনান্তে যুগ যুগান্তে
কিছু শুনতে না শুনতে
পান্থ পান্থ সাধ অপান্থ হতে চায়।।
দুচোখ দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা
যাবে সে যাবে চলে, দুপায়ে সবই দলে
কিছু কি দেবে না সান্ত্বনা?
থেকে থেকে দেখে দেখে, ফেলে ফেলে রেখে রেখে
মায়ামৃগ পিছু ডেকে যায়, ডেকে যায় ॥
আমারে করে গেল বঞ্চনা, শ্রবণে দিল কত গঞ্জনা
সে গেল হেসে হেসে, আমি যে ভাবি বসে
আর তো দেবে না লাঞ্ছনা!
পলে পলে দিনে দিনে, ক্ষণে ক্ষণে চিনে চিনে
সারা বেলা তারে বিনে যায়, বেলা যায় ॥
কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মোহাম্মদ আলী সিদ্দিকী,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
দীপ নেভে নাই (১ নভেম্বর ১৯৭০)
Leave a Reply