জলতরঙ্গ মন আমার – লিরিক্স – মুকুল চৌধুরী
জলতরঙ্গ মন আমার
সা রে মা পা নি সা বাজে
জলতরঙ্গ বাজে ॥
জীবনের প্রতিদিন পদধ্বনি শুনি তার গোপনে
রঙের তুলি দিয়ে সাজাতে সে চায় মোরে যতনে
পা নি সা নি পা মা মা পা নি পা মা রে
রে মা পা নি রে সা বাজে ॥
ভালো লাগা সেই নাম নিশিদিন বাজে মোর মরমে
কাছের মানুষ হয়ে জড়াতে সে চায় মোরে বাঁধনে
পা নি সা নি পা মা মা পা নি সা মা রে
রে মা পা নি রে সা বাজে।।
কথা : মুকুল চৌধুরী,
সুর : আলম খান,
কণ্ঠ : রূপা খান,
অভিনয় : কবরী,
চিত্রপরিচালক : আবদুল জব্বার খান
কাঁচ কাটা হীরে (১ নভেম্বর ১৯৭০)
Leave a Reply