কথা বলো না বলো ওগো বন্ধু – লিরিক্স – শহীদুল ইসলাম
কথা বলো না বলো ওগো বন্ধু
ছায়া হয়ে তবু পাশে রইব
আমি অভাগিনী শুধু যে তোমারই
যতই ব্যথা দেবে সইব।।
আমি কাঁদি, শুনে হাসে বিশ্ব
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব
কত বেদনা সয়েছে হৃদয়
কেমনে তোমায় আমি কইব
ছায়া হয়ে ওগো পাশে রইব
ছায়া হয়ে তবু পাশে রইব ॥
কেন আমি অসহায়া জানি না
নিয়তির লেখা? না না, আমি মানি না
মন বলে গো জীবনে কভু
তোমারই শুধু আমি হইব
ছায়া হয়ে ওগো পাশে রইব
ছায়া হয়ে তবু পাশে রইব ॥
কথা : শহীদুল ইসলাম,
সুর : বশীর আহমদ,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : শাবানা,
চিত্রপরিচালক : কাজী জহির
মধুমিলন (৩১ জুলাই ১৯৭০)
Leave a Reply