আঁধারে আলো হয়ে তুমি যে কাছে এলে – লিরিক্স – মাসুদ করিম
আঁধারে আলো হয়ে তুমি যে কাছে এলে
অনুরাগে মায়া দিলে দুটি নয়নে
ফাগুনে অলি হয়ে তুমি যে পাশে এলে
ভালোবেসে কাছে নিলে মধু কূজনে ॥
আমি যেন নদী সাগরে মিশেছি এসে
যাব যুগে যুগে তোমারে ভালো যে বেসে
আমি ধন্য হয়েছি পেয়েছি তোমারে জীবনে।।
ওগো মধুমিতা, আমারই হয়ে গো থেকো
চিরসাথি করে বুকেতে জড়িয়ে রেখো
তুমি শুধু আমারই জীবনে মরণে স্বপনে ॥
কথা : মাসুদ করিম,
সুর : বশীর আহমদ,
কণ্ঠ : বশীর আহমদ, শাহনাজ রহমতউল্লাহ;
অভিনয় : রাজ্জাক, শাবানা;
চিত্রপরিচালক : কাজী জহির
মধুমিলন (৩১ জুলাই ১৯৭০)
Leave a Reply