কিছু বলা যায় না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কিছু বলা যায় না
কিছু শোনা হয় না
তবু আমার জানাতে কিছু ইচ্ছে করে ॥
সবুজ দোলাতে এ কী হলো
না বলা কথাটি রয়ে গেল
হাওয়ার বাঁশিতে সে কথা শোনাতে
কেন যে বারে বারে ইচ্ছে করে ॥
ঝিলের জলেতে ছায়া দেখে
আঁচলে রেখেছি ও মুখ ঢেকে
সোহাগে শরমে কারে যে গোপনে
সাজাতে মনের ঘরে ইচ্ছে করে ॥
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : সুলতানা,
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
বিনিময় (৩ জুলাই, ১৯৭০)
Goob
Goob