জানতাম যদি শুভঙ্করের ফাঁকি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
জানতাম যদি শুভঙ্করের ফাঁকি
আমার ঘরে পড়ত না ভাই শূন্য
আমি বোকার হদ্দ পড়ে আছি একা
রইল না কেউ আমার জন্য ।।
দুইয়ে দুইয়ে চার আবার দুই দুগুনে চার
যোগ-বিয়োগ আর পূরণ-ভাগের এ কী অত্যাচার
বুদ্ধিমানে হিমশিম খায়,
আরে আমি তো ভাই নগণ্য ।।
এ সংসারে সং আছে নানা রংবেরং
বেঁচে থাকার ঝামেলাতে করছে সবাই ঢং
নিজের হাতে কাজ করি ভাই
নিজে আমি তাই ধন্য ।।
এত ভাবনার বলো কী আছে দরকার
লেত্তি ধরে লাট্টু ঘোরাক যত খুশি তার
চলব সবার খেদমত করে (আমি)
বুঝি না ভাই পাপ-পুণ্য ॥
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মো. আলী সিদ্দিকী,
অভিনয় : সুভাষ দত্ত,
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
বিনিময় (৩ জুলাই, ১৯৭০)
Leave a Reply