এই স্বপ্নঘেরা দিন রাখব ধরে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
এই স্বপ্নঘেরা দিন রাখব ধরে
সাজাব বাসর বধূ তোমারই তরে ॥
[—প্রেমে পড়লে প্রথম প্রথম সবাই ও কথা বলে।]
কবির ভাষায় যদি বলে যাই
ওগো তোমারই তুলনা বুঝি নাই।
[—আর তোমার ভাষায়?…]
আমার কেবলই শুধু মনে হয়—
তুমি তাজমহলের চিরবিস্ময়।
[—চামচা! ]
হেসো না হেসো না তুমি
লাজে ফুল ঝরে যাবে অঝোরে
অকারণ ব্যথা পাবে ভ্রমরে ॥
তোমায় বাসিব ভালো চিরদিন
আমি তোমাতেই হব যে বিলীন
[—মিথ্যে কথা! না না, সত্যি।]
হৃদয় যাহারে চায় তুমি তাই
ওগো তুমি ছাড়া এ জীবনে কেহ নাই
এ বাঁধন কত যে মধুর
বোঝাতে পারি না কেহ কাহারে
এত ঢেউ দোলে তাই সাগরে ॥
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সুবল দাস,
কণ্ঠ : মাহমুদুন্নবী, কবরী[১৬],
অভিনয় : রাজ্জাক, কবরী;
চিত্রপরিচালক : নজরুল ইসলাম
দর্পচূর্ণ (৮ মে ১৯৭০)
Leave a Reply