তুমি যে আমার কবিতা – লিরিক্স – আবু হেনা মোস্তফা কামাল
তুমি যে আমার কবিতা
আমার বাঁশির রাগিণী
আমার স্বপন আধো জাগরণ
চিরদিন তোমারে চিনি।।
আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে?
হয়তো সুদূরে যেতে গো সরে
না না নয়নের নীলে তুমি যে ছিলে
চিরদিন তোমারে চিনি ॥
তুমি এলে তাই স্বপ্ন এল
ইন্দ্রধনুর লগ্ন এল
এ মধু প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবিনী ॥
যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দীপ পথের বাঁকে
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি ॥
.
কথা : আবু হেনা মোস্তফা কামাল,
সুর : সুবল দাস,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন, মাহমুদুন্নবী;
অভিনয় : রাজ্জাক, কবরী;
চিত্রপরিচালক : নজরুল ইসলাম
দর্পচূর্ণ (৮ মে ১৯৭০)
Leave a Reply