ক্ষণে গোরাচাঁদ, ক্ষণে কালা – লিরিক্স – ঋতম সেন
কম্পিত তনুদল
গুঞ্জিত বাদল
পুঞ্জিত শ্যামল মালা।।
নওল কিশোর মম
কোমল ননীর সম
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা।
জনমিয়া দেখি নাহি হেন রূপ
চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ।
পরশিয়া মনোহর, চিত জনু থরোথরো
মধুকূপী হেরি যথা অবশ মধূপ।
চুয়াচন্দন হার, ফুল শয্যা বাহার
প্রিয় বিনে কন্টক জ্বালা।
নওল কিশোর মম
কোমল ননীর সম
ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা।।
বিগলিত চিকুর, মৃদু হাসে মধুর,
ঝংকৃত নূপুর, দেহে মোর
লহু লহু চুমিত, বদন বিকশিত,
কিঙ্কীত কিঙ্কিনী, কানুরই ওর।
কম্পিত তনুদল
গুঞ্জিত বাদল
পুঞ্জিত শ্যামল মালা।।
নওল কিশোর মম
কোমল ননীর সম
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা।
.
চলচ্চিত্র: লহ গৌরাঙ্গের নাম রে
গীতিকার: ঋতম সেন
সুরকার: ইন্দ্রদীপ দাশগুপ্ত
শিল্পী: অরিজিৎ সিং
Leave a Reply