মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলব না – লিরিক্স – খান আতাউর রহমান
মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলব না
তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলব না ॥
নাই-বা মানল বাধা চোখের জলের এই নদী
পথ চেয়ে একা একা কাঁদব না হয় নিরবধি
তোমার পথের জ্বালা তোমার পায়ের ধুলা
মুছিয়ে দিয়েছি আঁখিজলে
সেই তো অনেক বড় সান্ত্বনা ॥
কী আছে না হয় আমি কেঁদেই কাটাব এ জীবন
না হয় ছলনা দিয়ে বুঝিয়ে রাখব এ মন
তোমার জীবন তৃষা পেয়েছে পথের দিশা
এগিয়ে চলেছ সেই পথে
সেই তো অনেক বড় সান্ত্বনা ॥
কথা-সুর : খান আতাউর রহমান,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন,
অভিনয় : শনবম,
চিত্রপরিচালক : খান আতাউর রহমান
আলিঙ্গন (১২ সেপ্টেম্বর ১৯৬৯)
Leave a Reply