প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে
দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে ॥
যে প্রেম দিল শুধু ছলনা
কেন তারে ভোলা যায় না
তৃষিত আঁখি তবু পথ চেয়ে তার
পরশ কেন মাগে ।।
যে মন প্রতিদান পেল না
সান্ত্বনা সে তো চায় না
আহত আশা কেন মিছে বারে বার
স্মৃতি হয়ে জাগে ॥
*
কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মাহমুদুন্নবী,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
নীল আকাশের নীচে (১০ অক্টোবর ১৯৬৯)
Leave a Reply