• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঢেউ দিও না জলে – লিরিক্স – লোকমান হোসেন ফকির

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ঢেউ দিও না জলে – লিরিক্স – লোকমান হোসেন ফকির

ঢেউ দিও না জলে – লিরিক্স – লোকমান হোসেন ফকির

ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে
ওলো প্রাণ সজনী, আর জলে ঢেউ দিও না।।

এই জলেরই আরশিতে সই দেখি বন্ধুর মুখ
নিদয়া তুই হইস না সখি, ভাঙিস না সে সুখ
ঐ ছবি মোর মন কাইড়াছে চোখ সরানো যায় না ॥

নয়নে হেরিয়া সে রূপ মরিলাম মরমে
মনের কথা কইতে নারি বাধে যে শরমে।

না জানিয়া না শুনিয়া মন সঁপিলাম তায়
বারে বারে ঘাটে আসার ইচ্ছা মনে লয়
বলতে কি সই পারিস কেন মন হইলো দিওয়ানা ॥

কথা-সুর : লোকমান হোসেন ফকির,
কণ্ঠ : আরতি ধর,
অভিনয় : কবিতা,
চিত্রপরিচালক : ফাল্গুনী গোষ্ঠী
মলুয়া (১৯ ডিসেম্বর ১৯৬৯)

Category: সিনেমার গান
Previous Post:প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
Next Post:ঢেউয়ে দোলায় ডিঙা আমার তার সাথে এই মন – লিরিক্স – শাহেদ আলী মজনু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑