• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো – লিরিক্স – খান আতাউর রহমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো – লিরিক্স – খান আতাউর রহমান

আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো – লিরিক্স – খান আতাউর রহমান

আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো
জ্বালো আগুন আরও জ্বালো
ঢালো আরও ব্যথা ঢালো ॥

আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছ আঘাত যত সবই তা সয়েছি
নিঠুর ওগো তবুও তোমাকে লেগেছে ভালো
তোমাকে বেসেছি ভালো।

এ হৃদয় ধূপসম তোমারই জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।।

কিছু তার সুরভি কিছু তার বেদনা
পড়বে তোমার মনে যেখানেই থাকো না
সেদিনের সে স্মৃতি জানি গো তোমার মনে
জ্বালবে না আলো ॥

কথা-সুর : খান আতাউর রহমান,
কণ্ঠ : বশীর আহমদ,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : রহীম নওয়াজ
মনের মত বউ (৪ এপ্রিল ১৯৬৯)

Category: সিনেমার গানTag: খান আতাউর রহমান
Previous Post:মান মান মান মানিক মান না – লিরিক্স – আহমদ জামান চৌধুরী
Next Post:এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে – লিরিক্স – খান আতাউর রহমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑