মান মান মান মানিক মান না – লিরিক্স – আহমদ জামান চৌধুরী
মান মান মান মানিক মান না
আজ গান গান গান নয় রে গান না
মামা রে মামা, জানি না সারেগামা
ধরিস তবু যে বাহানা ॥
আমার কারখানাটা যে ঘরবাড়ি
আসে ভাঙাচোরা যে কত গাড়ি
নাটবল্টু নাড়ি যে, কলকব্জা সারি যে
আর তো কিছুই বুঝি না ॥
(হেইয়া হো ইয়া হো হেইয়া হো ইয়া হো
হেইয়া হো ইয়া হো রে)
আরে চঞ্চল চঞ্চল মামা আমার
গোমড়া মুখে রয় না
আরে ঝটপট ঝটপট খুশি হয়ে
কেন যে কথা কয় না
লক্ষ্মীসোনা মানিক আমার
আরে মন ভারী তোর যাক না ॥
কথা : আহমদ জামান চৌধুরী,
সুর : আলী হোসেন,
কণ্ঠ : এম এ হামিদ,
অভিনয় : বেবী জামান,
চিত্রপরিচালক : মমতাজ আলী
নতুন নামে ডাকো (১০ মার্চ ১৯৬৯)
Leave a Reply