কে তুমি এলে গো আমার এই জীবনে – লিরিক্স – আহমদ জামান চৌধুরী
কে তুমি এলে গো আমার এই জীবনে
নতুন নামে ডাকব তোমায় শুধু যে আমি এই জানি ॥
সুখ দুঃখের মধুমিতা, রূপ-অরূপের মায়াময়ী
স্বপনে স্মরণে যার ছায়া তুমি যে সেই সুধাময়ী
শুধু আমি এই জানি এই জানি এই জানি ॥
কান্না হাসির চিরসাথি আলো-আঁধারে দীপময়ী
গহনে বিজনে যার ছায়া তুমি যে সেই চিন্ময়ী
শুধু আমি এই জানি এই জানি এই জানি ॥
স্বপ্ন দিয়ে গড়া এ ক্ষণ এসো না অমর করে রাখি
সোনালি অঞ্জন মেখে তুমি এসো নীড়ে তুমি এসো পাখি
এরই তরে জনম ধরে পিয়াসি আমি এই জানি ॥
কথা : আহমদ জামান চৌধুরী,
সুর: আলী হোসেন,
কণ্ঠ : আহমেদ রুশদী,
অভিনয় : সরকার কবীর উদ্দীন,
চিত্রপরিচালক : মমতাজ আলী
নতুন নামে ডাকো (১০ মার্চ ১৯৬৯)
Leave a Reply