নতুন নামে ডাকো আমায় এই তো ছিল কামনা – লিরিক্স – আহমদ জামান চৌধুরী
নতুন নামে ডাকো আমায় এই তো ছিল কামনা
রঙের পরশে রাঙিয়ে দিলে মনের যত বাসনা
কে তুমি বলো না ॥
প্রজাপতি মনে আমার কেন যে বাজে শুধু বীণা
আকাশ গীতালি কেন বলে, ‘কেঁদো না তুমি কেঁদো না’
এত যে সুখ সইবে কি, সইবে কি— জানি না ॥
মায়ার বাঁধনে দিয়ে ধরা খাঁচার পাখি মেলে ডানা
সুখস্বপনে হয়ে বিভোর মানে না যে আর কোনো মানা
এত যে সুখ সইবে কি, সইবে কি— জানি না ॥
কত না গানে সুরে সুরে করেছ আমায় রচনা
সেই সুরেতে ভেসে আমি পেয়েছি আমার ঠিকানা
এত যে সুখ সইবে কি, সইবে কি— জানি না ॥
কথা : আহমদ জামান চৌধুরী,
সুর: আলী হোসেন,
কণ্ঠ : নাহিদ নিয়াজী,
অভিনয় : সুচন্দা,
চিত্রপরিচালক : মমতাজ আলী
নতুন নামে ডাকো (১০ মার্চ ১৯৬৯)
Leave a Reply