• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নূর নছিয়ত পুথি শাবানের চান্দে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নূর নছিয়ত পুথি শাবানের চান্দে – লিরিক্স – সৈয়দ শাহনূর
নূর নছিয়ত পুথি শাবানের চান্দে।
নেড়া লুড়িয়া নুরে এই পুথি বান্দে।।
ধান দাইয়া যেই মতে কিরানে লৈয়া যায়।
নেড়ার মাঝে লুড়িয়া যেমন দুঃখিত জন খায়।।
সকল ফকিরে যবে পুথি রচিয়া ছিলা।
আনামত যত কথা লেখিয়া ফালাইলা।।
ধান দাইয়া ঘরো নিলা ভরা কিত্তা পাইয়া।
সাধু সকল রচিলা পুথি ভরা কথা পাইয়া।।
পির মুর্শিদের বন্দে মুই নেড়া লুড়িয়া আইলু।
চান্দ মঞ্জুরের মেহেরবানিয়ে পুথি রচিলু।

শব্দার্থ : ১. নেড়া = ধান কাটার পর মাটির সঙ্গে যে অংশ থাকে। ২. লুড়িয়া = ধান কাটার সময় মাটিতে যে ধান ঝরে পড়ে। ৩. ধান দাইয়া = যারা লুড়িয়া কুড়ায়। ৪. কিরান = জমিদার যুগে প্রজাবিশেষ। ৫. আনামত = অবিকল; হুবহু। ৬. লেখিয়া ফালাইলা = লিখে ফেললেন। ৭. ভরা কিত্তা = খোলা মাঠ। ৮. বন্দে = ফসলের মাঠে। ৯. আইলু = এলাম; আসলাম। ১০. রচিলু = রচনা করলাম।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:আমি যারে চাইরে নাথ সে বড় নিঠুর – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:কেউ যুদি চায় এই পুথি লেখিবার – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑