• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও ভাই মনারে ও কালা চান্দ – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও ভাই মনারে ও কালা চান্দ – লিরিক্স – সৈয়দ শাহনূর
ও ভাই মনারে ও কালা চান্দ
আমি বেভুলে ডুবাইয়া যাইরাম সাউদের নাম।।
দমের উপর আওরে মনা ভাই পেরেমের গুনে টানে।
এই কলে থাকরে মনা আমার সকল স্থানে ॥
বেরথা কামে ভবে আইলাম আকিবত না চাইলাম।
মায়া জালে বন্দি হইয়া আকিবত হারাইলাম ॥
সাগরে সানতার দিলাম মুরশিদ কিনার পাইবার আশে।
কিনারা না পাইলাম মুরশিদ আপন কর্মদোষে ॥
গহিন সাগরের মাঝে মুরশিদ ঘনে ডাকি তোরে।
অকূল দরিয়ায় ডাকি তরাই লও মোরে ॥
তনে বুলে মনারে ভাই আমার লক্ষ্য নাই।
তুমি যাইবায় তোমার দেশে আমি সঙ্গে নাই ॥
আব দিয়া বানাইয়া ঘর খাকে দিছে ছানি।
আব ছাড়িয়া গেলে তনের না রইব নিশানি ॥
সৈয়দ শাহনূরে কইন নিন পথ ভালা।
কেনে আইলু ভবের হাটে বেরথা জনম গেলা ॥

শব্দার্থ : ১. কালা চান্দ = আদরার্থে শ্রীকৃষ্ণের নামান্তর। ২. যাইরাম = যাচ্ছি; করছি। ৩. সাউধের = গৃহস্থের। ৪. পেরেমের = প্রেমের। ৫. গুনে = নৌকা টানার গুন। ৬. এই কলে = এভাবে। ৭. বেরথা = বৃথা। ৮. আকিবত = পরিণতি; পরকাল। ৯. সানতার = সাঁতার। ১০. তরইয়া লও = তরিয়ে নাও; উদ্ধার করো। ১১. তনে = দেহে। ১২. বুলে = বলে। ১৩. আব দিয়া = পানি দিয়ে। ১৪. খাকে দিছে মাটি দিয়ে। ১৫. ছানি = ছাদ। ১৬. তনের = দেহের। ১৭. নিশানি = চিহ্ন; অস্তিত্ব। ১৮. কেনে = কেন। ১৯. আইলু = এলাম; আসলাম।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:ও শ্যাম কালারে বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:কত দুখ সইব শরিলেরে পরানের বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑