• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরানের নাথ ও ও কেবলি আস কি করিতে রোদন – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পরানের নাথ ও ও কেবলি আস কি করিতে রোদন – লিরিক্স – সৈয়দ শাহনূর
পরানের নাথ ও ও কেবলি আস কি করিতে রোদন।
কোথায় গেলায় পরানের বন্ধু—উদয় গগন।।
আমায় ছাড়ি পরান বন্ধু—রইয়াছ কোথায়।
জ্বলন্ত অনল আমি অভাগিনির গায় ॥
রিদয়েতে অনল জ্বালা সহিতে না পারি।
মনে লয় উদেশ করি কোথায় পরানের হরি।।
যে কয় বন্ধের কথা তার দিকে ধাই।
মস্তকেতে হস্ত মারি ভূমিতে লুটাই ॥
মিনতি করিয়া সখী করি নিবেদন।
তোরা নি দেখিয়াছ আমার ছিরিত মধুসূদন ॥
কলিজা দগ্ধে আমার সহন না যায়।
নিশি নিশি ঝুরিয়া মরি কি হইব উপায় ॥
অনলেতে ঝম্প দিলে যদি পরানি যায়।
বন্ধের শোকে পরানি দিমু যে করে খোদায়।।
যার ঘরে গিয়াছৈন বানছা খলপতি।
সৈয়দ শাহনূরে বুলইন সে করে পিরিতি।।

শব্দার্থ : ১. নাথ = পালনকর্তা; অধিপতি। ২. রিদয়েতে = হৃদয়ে; মনে। ৩. অনল = আগুন। ৪. উদেশ করি = খোঁজ করি। ৫. তার দিকে ধাই = তার দিকে যাই। ৬. ছিরি = শ্রী; হিন্দুদের শ্রদ্ধাজ্ঞাপক সম্বোধন। ৭. ঝুরিয়া মরি = কেঁদে মরি। ৮. পরানি = প্রাণ। ৯. গিয়াছেন = গিয়েছেন। ১০. বুলইন = বলেন।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:ও ভাই জাগরে বেভুলে যাও নিদ – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:ও শ্যাম কালারে বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑