• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাবের পিয়ারা তুমি ধড় রে পরানের বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভাবের পিয়ারা তুমি ধড় রে পরানের বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর
ভাবের পিয়ারা তুমি ধড় রে পরানের বন্ধু
ভাবের পিয়ারা তুমি ধড়।
ভাবের মালা গাঁথিয়া বন্ধে যে পরাইব তোরে।
নিছয়ত জানিলাম বন্ধে তুমি তার ঘরে ॥
ভাবুক ফুল যার আছে সে পাইব তোমারে।
ভাব নাই অবুলা নারী সুস্বামী বলি কারে-রে ॥
ভাবের পুষ্প আনিয়া বন্ধু যে রাখিব মাথে।
নিছয় জানিছি বন্ধু তুমি তার সাথে রে ॥
ভাবুক ফুলের মধু খাও তুমি ভাবের বন্ধু।
ভাবে তরাইয়া লইবায় এই ভব সিন্ধুরে ॥
সৈয়দ শাহনূরে কয় ভাবে কর খেলা।
ভাব নাই অবুলা নারী লাহুলে রইলা রে।।

শব্দার্থ : ১. ধড় = মাথা; মস্তক। ২. পরাইব = পরাবে; পিন্দাবে। ৩. নিছয় = নিশ্চয়। ৪. বন্ধে = বন্ধু। ৫. অবুলা = অবলা। ৬. মাথে = মাথায়। ৭. জানিছি = জেনেছি। ৮. তরাইয়া লইবায় = তরিয়ে নেবে; উদ্ধার করবে। ৯. লাহুলে = সংসারে।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:তুমি চিনলায় নারে তন – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:আর ভবে আইলাম পরার ধন লইয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑