• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি চিনলায় নারে তন – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তুমি চিনলায় নারে তন – লিরিক্স – সৈয়দ শাহনূর
তুমি চিনলায় নারে তন।
একৈ মন্দিরে বাসা না হইল মিলন ॥
একৈ আশা একৈ বাসা একৈ ঘরের ধন।
একৈ ঘরে থাকিতে কেনে না হইল মিলন।
আসিতে আসিলায় মনা একৈ সঙ্গী হইয়া।
ভবেতে আসিয়া কেনে রৈলায় ভুলিয়া ॥
ভবেতে না বাস হইলাম না চিনিলাম গিরি।
নিছয় জানিও তনু পরার অধিকারী ॥
মায়া মধুর রস পাইয়া রইলায় বসিয়া।
যেই বেলা পাইবায় তনু আশি মণের ভর।
ডাকিতে না চাইব ফিরি না দিব উত্তর ॥
সৈয়দ শাহনূরে কইন এই যে মনের ডর।
কেমনে রইমু আমি কয়বরের ভিতর ॥

শব্দার্থ : ১. একৈ একই। ২. রৈলায় = থাকলে। ৩. গিরি = গুরু। ৪. নিছয় = নিশ্চয়। ৫. পরার = অন্যের; অপরের। ৬. রইলায় = থাকলে। ৭. তনু = তন; দেহ; শরীর। ৮. কয়বরের = কবরের।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:বন্ধুরে পাইমু কুন কলে গো সজনি সই – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:ভাবের পিয়ারা তুমি ধড় রে পরানের বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑