• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার বুদ্ধি নাইরে নাই আমার আকল – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার বুদ্ধি নাইরে নাই আমার আকল – লিরিক্স – সৈয়দ শাহনূর
আমার বুদ্ধি নাইরে নাই আমার আকল
এক গাছেনি লাগি যায় আর গাছের বাকল
পরার পুত আপন কৈলু পিরিতির লাগিয়া
দুনিয়ার বেকারের লাগি আমারে গেল পালাইয়া
ইষ্টি নাই কুটুম নাই নাই দেশ খেশ
লাহুলে বসতি করি নানা দেশে দেশে।
সমুদ্দুরের ফেনা হইয়া ভাসি ভাসি ফিরি
কাফিরের সাথে দুস্তি করি দিবানিশি ঝুরি।
তালগাছ নিকলায় বাকল আকলে না কয়
সাজুর কি শত্রুতান আছিল মোর মনে লয়।
কলিকাল ছাড়িয়া যাইতে বলিত পাইবা
মুরিদি তালিমি কাম চোরে চুট্টায় নিবা
পরার পুত আপনা মুই মিছা কাজে কৈলু।
সোনা, রুপা, শাল, পটু পিন্দাইয়া রং চাইলও
সোনার বদন তনের মাঝে পরবেশিল ঘুণ।
নূর মইলে মিলিয়া খাইবা শিয়াল শকুন।
পরার পুত আপনা করি গলে দিল সোনা
তন মন ছাড়ি রইলু না হইলু আপনা।
সৈয়দ শাহনূর কইন ছাড়িব আমার কুটা
দাগা করি ফকিরি নিছে কাফির সাজুর বেটা।।

শব্দার্থ : ১. আকল = জ্ঞানবুদ্ধি। ২. এক গাছেনি = একটি গাছে কি। ৩. আর গাছের বাকল = অন্য গাছের ছাল। ৪. পরার পুত = অন্যের পুত্র। ৫. আপন কৈলু = আপন করল। ৬. লাহুলে বসত করি = অকূলে বাস করি। ৭. ঝুরি = কাঁদি; চিন্তা করি। ৮. নিকলায় = বের হয়ে। ৯. বাকল = ছাল। ১০. আকলে = বুদ্ধিতে। ১১. শত্রুতান দুশমনি। ১২. বলিত পাইবা = বলতে পারবে। ১৩. নিবা = নেবে; নিয়ে যাবে। ১৪. মুই = আমি। ১৫. কৈলু = বললাম। ১৬. তনের মাঝে = দেহের মাঝে। ১৭. পরবেশিল = ঢুকল। ১৮. মইলে = মরলে। ১৯. দিলু = দিলাম। ২০. কুটা = বাঁশের লম্বা কঞ্চি।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:নূরর কলিজা খাইল ঘুণে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:নূরে কান্দে কান্দে নূরে ইমানের লাগিয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑