• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নূরর কলিজা খাইল ঘুণে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নূরর কলিজা খাইল ঘুণে – লিরিক্স – সৈয়দ শাহনূর
নূরর কলিজা খাইল ঘুণে
সাজুর বালকে নূরর মহব্বত নাই জানে
যেইবালা আইলো বালক শাহ নূরের দাস
সকলই ছাড়িয়া তোমার কৈলু আশ
তোমার আমার মহব্বত হইছিল পাড়ারি আলপথে ছা
ড়বায় না করিয়া বালক হস্ত দিছলায় মাথে
মুর্শিদের মাথায় হাত দি কইতে ছাড়ি না যাইব দূরে।
জিতা থাকতে একৈ সাথে মৈলে একৈ গোরে
এই কথা শুনিয়া মুই বড় খুশী হইলু
মুরশিদের নিয়ামত তারে মুই কিছু দিলু
তালিম হইতা আদমি আইন মুই আদমের গেছে
কইয়া দিতু তালিম হও মছুর পাছে
মুরিদ তালিম করিয়া বালক চলিয়া গেল দূরে
দাগা করি ফকির হইছে দুজখের করিগুরে
সৈয়দ শাহনূরে কইন কইলে নিরাশ
মুরশিদরে দাগা করি গেলে দুজখে মছুর বাস।

শব্দার্থ : ১. যেইবালা = যে সময়ে। ২. দিছলায় = দিয়েছিলে। ৩. মাথে = মাথায়। ৪. হাত দি = হাত দিয়ে। ৫. একৈ সাথে = একসঙ্গে। ৬. মৈলে = মরলে। ৭. ঐকৈ গোরে = একই কবরে। ৮. মুই = আমি। ৯. কইয়া দিতু = বলে দিত। ১০. দাগা করি = ধোঁকা দিয়ে। ১১. করিগুরে = ভেতরে। ১২. কইলে = করলে।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:আইসরে পরানের বন্ধু নিকুঞ্জ মন্দিরে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:আমার বুদ্ধি নাইরে নাই আমার আকল – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑