• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দমে জপ আল্লাহ নাম ভাই – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দমে জপ আল্লাহ নাম ভাই – লিরিক্স – সৈয়দ শাহনূর
দমে জপ আল্লাহ নাম ভাই
জীবন কেবল থুড়া
মুরশিদ ভজিয়া ভাই
নামের লও মুড়া ॥
নাম দেখ ধিয়ান কর
নাম দেখ সার
পির মুর্শিদ ভজিয়া লও
কুন কুলে দিদার ॥
নামের মাঝে আছে কাম
বন্দেগি ধিয়ান
যে ভাই চতুর হৈবত
মুরশিদ বুঝে জান ॥
ভজরে মুমিনগণ
চিনিয়া লও ধন।
যেই নাম জপিলে পাইবে
তনের মহাজন ॥
কুনকালে জপিতায় নাম
পুছিয়া লওঁ এরে।
কীরূপে ধিয়ান কৈলে
দেখিবায় বন্ধুরে ॥
উল্টা করি ভরিও দম
দেখিবায় মুরশিদরে।
নাম জপিলে দেখা হইব
তরিবায় কয়বরে।।
সৈয়দ শাহনূরে কয়
মুই না করলু কাম
কুপুতরু জনম লৈয়া
ডুবাইনু বাপের নাম।।

শব্দার্থ : ১. নামের লও মুড়া = নামের মর্যাদা নাও। ২. ধিয়ান = ধ্যান। ৩. হৈব = হইবে। ৪. তনের = দেহের। ৫. কুনকালে = কোনো সময়। ৬. পুছিয়া লও = জিজ্ঞেস করে জানো। ৭. কৈলে = করলো। ৮. করবরে = কবরে। ৯. মুই = আমি। ১০. কর = করলাম। ১১. কুপুতরু= কুপুত্র। ১২. লৈয়া = নিয়ে; হয়ে। ১৩. ডুবাইনু = ডোবালাম।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:নামে কত মধু আছে দেখরে নাম লইয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:আইসরে পরানের বন্ধু নিকুঞ্জ মন্দিরে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑