• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নামে কত মধু আছে দেখরে নাম লইয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নামে কত মধু আছে দেখরে নাম লইয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর
নামে কত মধু আছে দেখরে নাম লইয়া
নামের গুণে দয়াল মৌলায় নিবা তরাইয়া
নাম জপরে লা-ইলাহা ইল্লাল্লাহু ॥
গাছে পাতায় জপে নাম সয়াল সংসারে
আল্লাহু আল্লাহু নাম জপরে জিকিরে
নাম জপরে লা-ইলাহা ইল্লাল্লাহু ॥
ভিখারি কইরাছ বন্ধু রাখ পদতলে
লাহুল দরিয়ায় ভাসি তুলিয়া লও কোলে
নাম জপরে লা-ইলাহা ইল্লাল্লাহু ॥
দরিয়ায় পড়িলাম আমি মানিক পাইবার আশে
পাইয়া হারিলাম মানিক আপন কর্ম দোষে
নাম জপরে লা-ইলাহা ইল্লাল্লাহু ॥
কইন সৈয়দ শাহনূরে দুনিয়া মিছামায়া
বাজিকরে বাজি দিয়া বন্দি কৈল কায়া
নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহু ॥

শব্দার্থ : ১. কইরাছ = করেছ। ২. লাহুল দরিয়ায় = অকূল সাগরে। ৩. কৈল = করল।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:তুমি চিনলায় না রে মন – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:দমে জপ আল্লাহ নাম ভাই – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑