কে তুমি এলে মোর এই জীবনে – লিরিক্স – মো. ইউসুফ
কে তুমি এলে মোর এই জীবনে
ফাগুন এসেছে তাই বনে বনে
আশার স্বপন জাগে দুই নয়নে আকাশে
আমার তুমি সোনালি আলো লেগেছে
তোমারে তাই এত যে ভালো
লাজেতে মুখ ঢাকো নতুন কনে ॥
আকুল পাপিয়া মনে ডাকে যে ‘পিয়া পিয়া’
সেই সুরেতে জাগে হায় আমার ব্যাকুল হিয়া
রঙিন জীবন পথে তুমি আশারই ছন্দা
দোসর প্রিয়া গো আমার রাতের রজনীগন্ধা
ঐ লগনের আলপনা নীল গগনে ॥
চপল হাওয়ার পরশে তোমার ছোঁয়া যে লাগে
ভোরের আলোর ইশারায় ফুলের মেয়ে কি জাগে
জোয়ার এল সাগরে ঢেউ করে কানাকানি
বলে ওরা গোপনে ভালোবাসার কাহিনি
ঐ তোমার আমার কথা সাগর জানে ॥
কথা : মো. ইউসুফ,
সুর : আশরাফ,
কণ্ঠ : জীনাত রেহানা, মো. আলী সিদ্দিকী;
অভিনয় : সুমিতা দেবী, শওকত আকবর;
চিত্রপরিচালক : রাশেদ আজগর চৌধুরী
অভিশাপ (১৪ এপ্রিল ১৯৬৭)
Leave a Reply