কালো রূপ কত অপরূপ – লিরিক্স – সিকান্দার আবু জাফর
কালো রূপ কত অপরূপ আমি দেখেছি নয়ন মেলে
কত যুগ সেই কালো মুখ প্রাণে রেখেছি প্ৰদীপ জ্বেলে।
কালো কোকিলের কণ্ঠসুধা
নিমেষে মাতাল করে বসুধা
ফুল ঝরে যায় কালো ভোমরের
ভোমরের তিয়াসা ঝরিয়া গেলে ।
আহা কালো ভুরু নেচে ভ্রুকুটি ছড়ালে
মূর্ছায় কত প্ৰাণ
মেহেদি রাঙানো কালো দুপায়ে
মঞ্জিরে বাজে গান।
বাদলের কালো আকাশের সুর
ময়ূরের পায়ে বাজায় নূপুর
জোনাকির আলো জ্বলে ওঠে
কালো রাতের পরশ পেলে ॥
কথা : সিকান্দার আবু জাফর,
সুর : আলতাফ মাহমুদ,
কণ্ঠ : মোহাম্মদ আলী সিদ্দিকী,
অভিনয় : শওকত আকবর,
চিত্রপরিচালক : আমজাদ হোসেন ও নূরুল হক বাচ্চু
আগুন নিয়ে খেলা (২২ মার্চ ১৯৬৭)
Leave a Reply