ওগো তুমি দূরে থেকে – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
ওগো তুমি দূরে থেকে
আমারে যে যাও ডেকে
মন কেন মানে না মানা
কে গো তুমি শুধু মোরে
বেঁধেছ প্রেমের ডোরে
মন কেন মানে না মানা ॥
ঐ চাঁদ এই ফুল তোমারই তো পথ চায়
এই মন হরিণীরে বেঁধে রাখা হলো দায়
এ লগন যেন অচেনা ॥
কিছু কথা কিছু গান কাছে এসে বলো না
তুমি মোর মধুমিতা মায়াবিনী ললনা
নও তুমি নও অজানা ॥
কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর : আলী হোসেন,
কণ্ঠ : সৈয়দ আবদুল হাদী, ফেরদৌসী রহমান;
অভিনয় : আজিম, সুজাতা;
চিত্রপরিচালক : মুস্তাফিজ
ডাকবাবু (৯ সেপ্টেম্বর ১৯৬৬)
Leave a Reply