চুপিচুপি কাছে এসে অলখে হারায় – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
চুপিচুপি কাছে এসে অলখে হারায়
কে সে প্রাণেতে দোলা দিয়ে যায়।
(সা রে মা পা ধা নি সা
সা রে মা পা ধা নি সা
সা নি ধা পা মা গা রে সা।)
জীবন যৌবন তারই পায়ে সঁপেছি
সারা বেলা তারই নাম মনে মনে জপেছি
(সা নি ধা পা মা গা রে নি রে সা
রে মা পা নি ধানি পা
সা নি ধা পা মা গা রে সা
রে মা পা নি ধা নি পা)
[আপনি গান ওস্তাদজি!
আচ্ছা আচ্ছা, তুই গা। ]
অবুঝ নয়ন শুধু তারই পথ চায় ॥
ফাগুনের এত রং মধুবনে ছড়ানো
মিলনের ফুলমালা কবরীতে জড়ানো
মিছেই কেন থাকে দূরে সরে হায় ॥
কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর: আলী হোসেন,
কণ্ঠ : ফেরদৌসী রহমান, আলী হোসেন;
অভিনয় : সুজাতা, আনিস;
চিত্রপরিচালক : মুস্তাফিজ
ডাকবাবু (৯ সেপ্টেম্বর ১৯৬৬)
Leave a Reply