রংধনু রঙে আঁকা আগুনে আবির মাখা – লিরিক্স – কে জি মোস্তফা
রংধনু রঙে আঁকা আগুনে আবির মাখা
এ কী তৃষা গোধূলির প্রান্তে
সন্ধ্যার লাল মেঘে কার কথা আছে লেগে
আমায় কি দেবে নাকো জানতে ॥
কী অবুঝ মায়া ঐ দূর চাঁদিমায়
কী আকুল প্ৰীতি
ঐ নীল নীলিমায় জীবনের এত আশা
বুকভরা ভালোবাসা
দখিনা কি পারে নাকো আনতে
এ কী তৃষা গোধূলির প্রান্তে ॥
কথা : কে জি মোস্তফা,
সুর : ননী চ্যাটার্জি,
কণ্ঠ : কলিম শরাফী,
অভিনয় : আমিনুল হক,
চিত্রপরিচালক : মহীউদ্দিন
গোধূলির প্রেম (২১ মে ১৯৬৫)
Leave a Reply