এটা কই ওটা কই যাকগে – লিরিক্স – সৈয়দ শামসুল হক
এটা কই ওটা কই যাকগে
যা হবে তা লেখা আছে ভাগ্যে
ঢং ঢং করে বাজে ঘণ্টা
উড়ু উড়ু হলো তাই মনটা
ছুটির খুশির যেন সীমা নাই
যাই যাই যাই ॥
ইঞ্জিন ছুটে আসে ঝকঝক
দিন নেই রাত নেই চলবে
আকাশের নীল সীমা
শেষ হয়ে যেন শেষ হবে না
বাড়িঘর গাছপালা ছাড়িয়ে
অবিরাম ফিরে আসা
দূর হয়ে আর দূরে রবে না।
বুকে তার বাঁশি শুনি তাই
যাই যাই যাই ॥
কিনিকিনি বেজে ওঠে কঙ্কণ
পিছু ডাকে— যেও না যেও না
কিছু রেখে কিছু ফেলে যাওয়া
তবু কোন দিন যেতে হয়
জীবনের দুই হাতে হারিয়ে
মায়াময় তনু মোর
আলো হয়ে তবু জেগে রয়।
দূরে তবু তারে কাছে পাই
যাই যাই যাই ॥
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : শেখ মোহিতুল হক,
কণ্ঠ : সোহরাব হোসেন,
অভিনয় : আনোয়ার হোসেন (?),
চিত্রপরিচালক : মহীউদ্দিন
শীত বিকেল (১৩ নভেম্বর ১৯৬৪)
Leave a Reply