কে স্মরণের প্রান্তরে চুপিচুপি ছোঁয়া দিয়ে যায় – লিরিক্স – কে জি মোস্তফা
কে স্মরণের প্রান্তরে চুপিচুপি ছোঁয়া দিয়ে যায়
কে বিরহীর অন্তরে বারে বারে দোলা দিয়ে যায় ॥
সুরে সুরে কেন তারে, ডাকি ওগো প্রাণ ভরে
জানি নাকো হায় সে কোথায়
তারই লাগি সারা বেলা, তবু আমি গাঁথি মালা
সে যে মোরে ব্যথা দিয়ে যায় ॥
একা একা বসে থাকা বাতায়ন খুলে
মনের আগুন নিভে নাকো শুধু আঁখিজলে।
আমি শুধু দিশাহারা, খুঁজে কারে হব সারা
বলো নাকো হায় সে কোথায়
সে কি শুধু মৃগতৃষা, পাব নাকো তার দিশা
তবু আমি ছুটি কী আশায় ॥
কথা : কে জি মোস্তফা,
সুর : রবীন ঘোষ,
কণ্ঠ : আঞ্জুমান আরা বেগম,
অভিনয় : রওশন আরা,
চিত্রপরিচালক : এহতেশাম
নতুন সুর (১৬ নভেম্বর ১৯৬২)
Leave a Reply