তুমি আছ কাছে – লিরিক্স – কে জি মোস্তফা
তুমি আছ কাছে
চাঁদ বুঝি তাই লুকাল মেঘের মাঝে
তুমি আছ পাশে
ফুল হাসে তাই গোপন মধুর লাজে ॥
ছন্দভরা তারাগুলো কতই জাদু জানে
স্বপ্নভরা দুটি প্রাণে কীসের ছোঁয়া আনে
দুটি হিয়া চুপিচুপি কত কথা বলে যায় ॥
তুমি আছ পাশে লাজে মধু হাসে
তাই বুঝি মোর প্রেম
নিশি জেগে আছে
তাই বুঝি এই ক্ষণ
সুরে সুরে ভরে যায়।
গন্ধভরা দখিনাতে কতই নেশা জাগে
কণ্ঠভরা গানে গানে কীসের দোলা লাগে
দুটি হিয়া চুপিচুপি কত কথা বলে যায় ॥
কথা : কে জি মোস্তফা,
সুর : রবীন ঘোষ,
কণ্ঠ : মোহাম্মদ আবদুল জব্বার, ফেরদৌসী রহমান,
অভিনয় : রহমান, রওশন আরা,
চিত্রপরিচালক : এহতেশাম
নতুন সুর (১৬ নভেম্বর ১৯৬২)
Leave a Reply