• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে নূতন দেখা দিক আর বার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হে নূতন দেখা দিক আর বার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

হে নূতন দেখা দিক আর বার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

                              হে নূতন,
               দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ।। 
               তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন 
                              সূর্যের মতন । 
               রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন । 
                        ব্যক্ত হোক জীবনের জয়,
               ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময় । 
               উদয়দিগন্তে শঙ্খ বাজে,  মোর চিত্তমাঝে
                       চিরনূতনেরে দিল ডাক 
                             পঁচিশে বৈশাখ ।।

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ বৈশাখ, ১৩৪৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ মে, ১৯৪১
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

হে নূতন দেখা দিক আর বার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হে কৌন্তেয় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)
Next Post:হে বিদেশী, এসো এসো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (শ্যামা – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑