• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে কৌন্তেয় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হে কৌন্তেয় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)

হে কৌন্তেয় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)

             হে কৌন্তেয়,
                 ভালো লেগেছিল ব’লে
                       তব করযুগে সখী দিয়েছিল ভরি
                              সৌন্দর্যের ডালি,
                 নন্দনকানন হতে পুষ্প তুলে এনে
                                  বহু সাধনায়।
                        যদি সাঙ্গ হল পূজা,
                      তবে আজ্ঞা করো প্রভু,
                 নির্মাল্যের সাজি
                      থাক্‌ পড়ে মন্দির-বাহিরে।
                             এইবার প্রসন্ন নয়নে চাও
                                                      সেবিকার পানে।

রাগ: কীর্তন-মিশ্র রামকেলী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)
Next Post:হে নূতন দেখা দিক আর বার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑