• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুমঙ্গলী বধু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সুমঙ্গলী বধু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

সুমঙ্গলী বধু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

         সুমঙ্গলী বধূ,  সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু ।  আহা ।
         সত্য রহো তুমি প্রেমে,  ধ্রুব রহো ক্ষেমে–
                  দুঃখে সুখে  শান্ত রহো হাস্যমুখে । 
         আঘাতে হও জয়ী  অবিচল ধৈর্যে কল্যাণময়ী ।  আহা ।। 
                  চলো শুভবুদ্ধির বাণী শুনে,
         সকরুণ নম্রতাগুণে  চারি দিকে শান্তি হোক বিস্তার–
                  ক্ষমাস্নিগ্ধ করো তব সংসার । 
             যেন উপকরণের গর্ব  আত্মারে না করে খর্ব । 
         মন যেন জানে,  উপহাস করে কাল ধনমানে–
      তব চক্ষে যেন ধূলির সে ফাঁকি  নিত্যেরে না দেয় ঢাকি ।  আহা ।।

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ পৌষ, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ ডিসেম্বর, ১৯৩৯
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

সুমঙ্গলী বধু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সুখের মাঝে তোমায় দেখেছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সুমধুর শুনি আজি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑