• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুখের মাঝে তোমায় দেখেছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সুখের মাঝে তোমায় দেখেছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সুখের মাঝে তোমায় দেখেছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            সুখের মাঝে তোমায় দেখেছি,
                         দুঃখে            তোমায় পেয়েছি প্রাণ ভ’রে।
            হারিয়ে তোমায় গোপন রেখেছি,
                         পেয়ে আবার হারাই মিলনঘোরে।। 
            চিরজীবন আমার বীণা-তারে 
            তোমার আঘাত লাগল বারে বারে,
            তাই তো আমার নানা সুরের তানে 
                          প্রাণে                                    তোমার পরশ নিলেম ধ’রে।।
            আজ তো আমি ভয় করি নে আর 
                          লীলা যদি ফুরায় হেথাকার। 
            নূতন আলোয় নূতন অন্ধকারে 
            লও যদি বা নূতন সিন্ধুপারে 
            তবু তুমি সেই তো আমার তুমি–
                         আবার তোমায় চিনব নূতন ক’রে।।

রাগ: ছায়ানট-কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: বেলা স্টেশন থেকে যাত্রাপথে পালকিতে
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

সুখের মাঝে তোমায় দেখেছি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সাত দেশেতে খুঁজে খুঁজে গো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চণ্ডালিকা – গীতবিতান)
Next Post:সুমঙ্গলী বধু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑