সঘন ঘন ছাইল গগন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (কালমৃগয়া – গীতবিতান)
সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া,
স্তিমিত দশ দিশি,
স্তম্ভিত কানন,
সব চরাচর আকুল–
কি হবে কে জানে,
ঘোরা রজনী,
দিক-ললনা ভয়বিভলা।
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলী
থরহর চরাচর পলকে ঝলকিয়ে।
ঘোর তিমির ছায় গগন মেদিনী,
গুরু গুরু নীরদগরজনে
স্তব্ধ আঁধার ঘুমাইছে–
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ,
কড় কড় বাজ!
রাগ: মেঘমল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Leave a Reply