• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সজনি সজনি রাধিকা লো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সজনি সজনি রাধিকা লো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

সজনি সজনি রাধিকা লো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুলগম শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া।
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে,
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে।
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া।
মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা।
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।

রাগ: বেহাগ-কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

সজনি সজনি রাধিকা লো
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সঘন ঘন ছাইল গগন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (কালমৃগয়া – গীতবিতান)
Next Post:সতিমির রজনী সচকিত সজনী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑