• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সকাতরে ওই কাঁদিছে সকলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সকাতরে ওই কাঁদিছে সকলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সকাতরে ওই কাঁদিছে সকলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          সকাতরে ওই কাঁদিছে সকলে,   শোনো শোনো পিতা।
          কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে   মঙ্গলবারতা।।
          ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,  সদাই ভাবনা।
          যা-কিছু পায় হারায়ে যায়,   না মানে সান্ত্বনা।।
          সুখ-আশে দিশে দিশে  বেড়ায় কাতরে–
          মরীচিকা ধরিতে চায়   এ মরুপ্রান্তরে।। 
          ফুরায় বেলা, ফুরায় খেলা,   সন্ধ্যা হয়ে আসে–
          কাঁদে তখন আকুল-মন,  কাঁপে তরাসে।।
          কী হবে গতি, বিশ্বপতি,   শান্তি কোথা আছে–
          তোমারে দাও, আশা পূরাও,   তুমি এসো কাছে।।

রাগ: কর্ণাটি ভজন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

সকাতরে ওই কাঁদিছে সকলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সকলেরে কাছে ডাকি (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সখা তুমি আছ কোথা (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑