• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সকলেরে কাছে ডাকি (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সকলেরে কাছে ডাকি (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সকলেরে কাছে ডাকি (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          সকলের কাছে ডাকি            আনন্দ-আলয়ে থাকি
                    অমৃত করিছ বিতরণ।
          পাইয়া অনন্ত প্রাণ            জগত গাহিছে গান
                   গগনে করিয়া বিচরণ।
          সূর্য শূন্যপথে ধায়—             বিশ্রাম সে নাহি চায়,
                   সঙ্গে ধায় গ্রহপরিজন।
          লভিয়া অসীম বল            ছুটেছে নক্ষত্রদল,
                   চারি দিকে চলেছে কিরণ।
          পাইয়া অমৃতধারা            নব নব গ্রহ তারা
                   বিকশিয়া উঠে অনুক্ষণ— 
          জাগে নব নব প্রাণ,            চিরজীবনের গান
                   পূরিতেছে অনন্ত গগন।
          পূর্ণ লোক লোকান্তর,            প্রাণে মগ্ন চরাচর
                    প্রাণের সাগরে সন্তরণ।
          জগতে যে দিকে চাই            বিনাশ বিরাম নাই,
                     অহরহ চলে যাত্রীগণ।
          মোরা সবে কীটবৎ,            সমুখে অনন্ত পথ
                    কী করিয়া করিব ভ্রমণ।
          অমৃতের কণা তব            পাথেয় দিয়েছ,প্রভো,
                    ক্ষুদ্র প্রাণে অনন্ত জীবন।।

রাগ: ভৈরবী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

সকলেরে কাছে ডাকি (পরিশিষ্ট ৩ - রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সকলি ভুলেছে ভোলা মন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সকাতরে ওই কাঁদিছে সকলে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑