• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মরণ রে তুঁহু মম শ্যামসমান (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মরণ রে তুঁহু মম শ্যামসমান (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মরণ রে তুঁহু মম শ্যামসমান (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

    মরণ রে, তুঁহু মম শ্যামসমান।
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,
রক্তকমলকর, রক্ত-অধরপুট,
তাপবিমোচন করুণ কোর তব
    মৃত্যু-অমৃত করে দান॥
        আকুল রাধা-রিঝ অতি জরজর,
        ঝরই নয়নদউ অনুখন ঝরঝর–
        তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,
            তুঁহু মম তাপ ঘুচাও।
            মরণ, তু আও রে আও।
ভুজপাশে তব লহ সম্বোধয়ি,
আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,
কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি,
    নীদ ভরব সব দেহ।
        তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,
        রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি
        হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন–
            অতুলন তোঁহার লেহ।
গগন সঘন অব, তিমিরমগন ভব,
তড়িতচকিত অতি, ঘোর মেঘরব,
শালতালতরু সভয়-তবধ সব–
    পন্থ বিজন অতি ঘোর।
        একলি যাওব তুঝ অভিসারে,
        তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে–
        ভয়বাধা সব অভয় মুরতি ধরি,
            পন্থ দেখায়ব মোর।
ভানু ভণে — ‘অয়ি রাধা, ছিয়ে ছিয়ে
    চঞ্চল চিত্ত তোহারি।
জীবনবল্লভ মরণ-অধিক সো,
    অব তুঁহু দেখ বিচারি।’

রাগ: ভৈরবী-কীর্তন
তাল: মুক্তছন্দ-কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

মরণ রে তুঁহু মম শ্যামসমান (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মনোমন্দিরসুন্দরী (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মরি লো কার (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑