• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনোমন্দিরসুন্দরী (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মনোমন্দিরসুন্দরী (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মনোমন্দিরসুন্দরী (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                    মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
              স্খলদঞ্চলা চলচঞ্চলা!     অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
                  রোষারুণরাগরঞ্জিতা!  বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
              গোপনহাস্য-কুটিল-আস্য  কপটকলহগঞ্জিতা!
                 সঙ্কোচনত-অঙ্গিনী!  ভয়ভঙ্গুরভঙ্গিনী!
              চকিত চপল  নবকুরঙ্গ  যৌবনবনরঙ্গিণী!
                 অয়ি খলছলগুণ্ঠিতা!  মধুকরভরকুণ্ঠিতা
              লুব্ধপবন  -ক্ষুব্ধ-লোভন  মল্লিকা অবলুণ্ঠিতা!
                 চুম্বনধনবঞ্চিনী  দুরূহগর্বমঞ্চিনী!
              রুদ্ধকোরক  -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।।

রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মরণ রে তুঁহু মম শ্যামসমান (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑