• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেমের মিলনদিনে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রেমের মিলনদিনে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমের মিলনদিনে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি  অন্তর্যামী 
                   নমি তাঁরে আমি– নমি নমি ।
        বিপদে সম্পদে সুখে দুখে সাথি  যিনি দিনরাতি  অন্তর্যামী
                   নমি তাঁরে আমি– নমি নমি ।
              তিমিররাত্রে যাঁর দৃষ্টি তারায় তারায়,
                   যাঁর দৃষ্টি জীবনের মরণের সীমা পারায়,
       যাঁর দৃষ্টি দীপ্ত সূর্য-আলোকে  অগ্নিশিখায়, জীব-আত্মায়  অন্তর্যামী
                   নমি তাঁরে আমি– নমি নমি ।
        জীবনের সব কর্ম  সংসারধর্ম  করো নিবেদন তাঁর চরণে । 
              যিনি নিখিলের সাক্ষী,  অন্তর্যামী 
                   নমি তাঁরে আমি– নমি নমি ।।

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ পৌষ, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ ডিসেম্বর, ১৯৩৯
রচনাস্থান: উত্তরায়ণ, শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

প্রেমের মিলনদিনে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রভু এলেম কোথায় (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পড় তুই সব চেয়ে নিষ্ঠুর মন্ত্র (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑