• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রভু এলেম কোথায় (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রভু এলেম কোথায় (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রভু এলেম কোথায় (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                       প্রভু, এলেম কোথায় !
                 কখন বরষ গেল,  জীবন বহে গেল–
                 কখন কী-যে হল  জানি নে হায়। 
                 আসিলাম কোথা হতে,  যেতেছি কোন্‌ পথে
                 ভাসিয়ে কালস্রোতে  তৃণের প্রায়। 
                 মরণসাগর-পানে  চলেছি প্রতিক্ষণ,
                 তবুও দিবানিশি মোহেতে অচেতন। 
                 এ জীবন অবহেলে   আঁধারে দিনু ফেলে–
                 কত-কী গেল চলে,  কত-কী যায়।
                 শোকে তাপে জরজর  অসহ যাতনায় 
                 শুকায়ে গেছে প্রেম,  হৃদয় মরুপ্রায়।
                 কাঁদিয়ে হলেম সারা,  হয়েছি দিশাহারা–
                 কোথা গো ধ্রুবতারা  কোথা গো হায়।।

রাগ: আলাহিয়া বিলাবল
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রভাত হইলো নিশি (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রেমের মিলনদিনে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑